নূরনগর শিয়া সম্প্রদায়ের পবিত্র আশুরা উৎযাপন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
প্রায় চৌদ্দশ’ বছর আগের আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)’র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার ৭২ জন সঙ্গী-সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
অন্যায়ের কাছে মাথানত না করার কারণেই সেদিন ইমাম হোসেন (আ.) পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এ কারণে ১০ মহররম বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি বেদনাবিধুর দিন।
এ ঘটনা শুধু ইসলামের ইতিহাসেরই করুণ ঘটনা নয়, বিশ্ব ইতিহাসেরও সবচেয়ে মর্মান্তিক ঘটনা। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের মহিমায় গৌরবান্বিত আশুরা আজও মুসলিম হৃদয়ে সংগ্রাম ও ত্যাগের গতি সঞ্চার করে।
এই কারবালার ইতিহাস কে স্বরণ করে প্রতি বছরের মতো এবার ও করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর গুলশানে যাহরা ইমাম বাড়িতে পবিত্র আশুরা উৎযাপন করেছে নূরনগর শিয়া সম্প্রদায়।
