কালিগঞ্জ থানায় ফেনসিডিল ও মদ সহ গ্রেফতার ০১ জন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইয়াছিন আলী, কালিগঞ্জ সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে এএসআই/রাসেল মাহমুদ, কনষ্টেবল/ ইমন, কনষ্টেবল/ অহিদূজ্জামান, কনষ্টেবল/শহিদুল ইসলাম  ইং-০৮/০৯/২০২০ খ্রিঃ তারিখ  কালিগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া কালিগঞ্জ থানাধীন ভাড়াশিমলা এলাকা হতে মোঃ রেজাউল ইসলাম এর নিকট হতে ০২(দুই) বোতল ফেন্সিডিল, ০২ (দুই) বোতল বিদেশী মদ, এবং ১৭ (সতের) বোতল কথিত বাংলা মদ সহ আটক করেন।
উক্ত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করত:  বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়।