চট্টগ্রাম নগরীর দুই ফার্মেসী কে বিশ হাজার টাকা জরিমানা

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
বুধবার(৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর দিদার মার্কেট ও চন্দনপুরা এলাকার দুই ফার্মেসী কে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং কাটা ওষুধ বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ওষুধ রাখায় দিদার মার্কেটের খোদেজা ফার্মেসী কে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কাটা ওষুধ রাখায় চন্দনপুরা এলাকার সিটি ফার্মাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
