রায়পুরে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রাসেল বেপারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রাসেল বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর ) অভিযান পরিচালনা করিয়া চর আবাবিল এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল মহোদয়ের নেতৃত্বে এসআই শিমুল কান্তি বড়ুয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া চর আবাবিল এলাকা হইতে ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ মাদক ব্যবসায়ী রাসেল বেপারী’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।