সাতক্ষীরায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে ‘অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ সেপ্টেম্বর)সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়।
জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), পুলিশ সুপার সাতক্ষীরার দিক-নির্দেশনায় জনাব মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর পরিচালনায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয় ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
