প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাখাওয়াত হোসেন আরিফ

মুজাহিদুল ইসলাম,লক্ষ্মীপুর ।।

আজ ২৮ সেপ্টেম্বর সোমবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালে এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

আশির দশকের শুরুতে জাতীয় রাজনীতিতে আসেন শেখ হাসিনা। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করলে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। সেই থেকে একের পর এক সফল কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্ব দরবারে সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু কন্যা।

মহামারী করোনাকালেও নেতেৃত্বের আসনে বসে দিক নির্দেশনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সফলতা দেখিয়ে চলছেন। বিশ্বের সকল পণ্ডিতদের ভবিষত বাণীকেও পেছনে ফেলে করোনা মোকাবিলায় বাংলাদেশ সাফল্যের দাবিদার। আর এর পুরো কৃতিত্বের দাবিদার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সময়পযোগী প্যাকেজ পরিকল্পনা অসহায় মানুষকে দিয়েছেন আশ্রয়ের ঠিকানা। কর্মহীন মানুষ পেয়েছে বেঁচে থাকার ভরসা।

পিতা-মাতাসহ পরিবারের সকল সদস্যকে হারিয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।

বিশ্ব মানবতার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এবং দেশরত্ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ।