আদমদীঘিতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রীর জন্ম দিন পালন

হাবিব শিমুল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ আদমদীঘি বগুড়া এর উদ্যোগে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন পালন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ওই শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন খানের সভাপতিত্বে দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা নজমুল হুদা খন্দকার এবং শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উম্মে হাবীবা, মো: আহসান হাবিব, মো: রাকিবুল হাসান, রাফিয়া খানম ও মো: রায়হান আলী।
আদমদীঘি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও দশের কল্যান কামনা করা হয়েছে।
