বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
জেলা পুলিশ সাতক্ষীরার উদ্যোগে আজ পাটকেলঘাটা থানার কপোতাক্ষ নদের পাড়ে বসবাসরত বেদে সম্প্রদায়ের মাঝে চাল, ডাল, আটা, তৈল সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরন করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), মহোদয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাইফুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ, জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
