সাতক্ষীরায় সরকারি জমি উদ্ধারে অভিযান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ী মৌজার ০.৮১ একর ও পানিতর চক মৌজার ১২.০০ একর জমি, মোট= ১২.৮১ একর (৩৮ বিঘা ১৫ শতক) জমি লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে সরকারি দখলে আনা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ২৫ লক্ষ টাকা।
উদ্ধার অভিযান পরিচালনা করেন মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি), সাতক্ষীরা সদর।
সরকারি স্বার্থ রক্ষায় অবৈধ দখলদারত্বের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
