রায়পুরে বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

‘বিট পুলিশিং সফল করি-অপরাধমুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবা মহোদয় রায়পুর থানাধীন ০১ নং উত্তর চর আবাবিল(বিট নং-১১) বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্ধোধন করেন।

উদ্ধোধনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আইনগত সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই মেঘনা উপকূলী অঞ্চলের বর্ডার এলাকা বাড়তি নিরাপত্তা, জলদশ্যু রোধে, স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, জঙ্গী, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

বিট পুলিশিং মত বিনিময় শেষে পুলিশ সুপার মহোদয় হায়দরগঞ্জ ও হাজীমারা পুলিশ ফাঁড়ি আকষ্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

রায়পুর উত্তর চর আবাবিল ইউপি চেয়ারম্যান ও বিট পুলিশিং এর সভাপতি শহীদ উল্যা বিএসসির সভাপত্বিতে ও সাংবাদিক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার স্পীনা রানী প্রামানিক, রায়পুর থানার ওসি আবদুল জলিল, হায়দরগন্জ ফাঁড়ি থানার পরিদর্শক মোঃ জাহাঙ্গির, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মাইনুদ্দিন মোল্লা, সমাজ সেবক কৌশিক আহাম্মেদ সোহেল প্রমুখ।