অনাকাঙ্খিত বিদ্যুৎ বিল রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ

অনলাইন ডেস্ক ।।
জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি কমিটির সভায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অস্বাভাবিক ও অনাকাঙ্খিত বিদ্যুৎ বিল রোধ এবং লোডসেডিং দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আলী আশরাফের সভাপতিত্বে আজ বুধবার(৩০ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ কর হয়।
কমিটির সদস্য মোঃ মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের, ফখরুল ইমাম এবং গোলাম মোহাম্মদ সিরাজ সভায় অংশগ্রহণ করেন।
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মেগা প্রকল্পগুলোর প্রতি গুরুত্বারোপ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য কমিটি সুপারিশ করে।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়ির সচিব মোঃ আনিছুর রহমান, বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, আইএমইডি’র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা প্রাধানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
