ইরান থেকে পেঁয়াজ আমদানি করলে লাভবান হবে বাংলাদেশ: ইরানের রাষ্ট্রদূত

শেখ আল মামুন ।।
গত ১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বাংলাদেশের বাজার অস্থির হয়ে ওঠে। বর্তমানে বাংলাদেশের খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজ ৯০ থেকে ১১০ টাকায় আর দেশি পেঁয়াজ এখন ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে টিসিবি সূত্রে জানা গেছে।
এ অবস্থায় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর।
১ অক্টোবর কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত এ কথা জানান।
ইরানের রাষ্ট্রদূত জানান, ইরানে তুলনামূলকভাবে পেঁয়াজের দাম অনেক কম। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।