লক্ষ্মীপুরে বন্দুকসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি একনলা বন্দুকসহ মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ।
বুধবার(৭ অক্টোবর)সকাল ০৯.২০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর অফিসার ইনচার্জ/এ.কে ফজলুল হক এর নেতৃত্বে এসআই/মোঃ মোশারফ হোসেন, এএসআই/মোঃ সুলতান মাহাবুব ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ০৬নং লামচর ইউপির ০১নং ওয়ার্ড পশ্চিম কাশিমনগর সাকিন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১টি একনলা বন্দুক অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।
আসামী মোঃ ইব্রাহীম (৩০) রামগঞ্জ উপজেলার ০৬ নং লামচর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের খোরশেদ আলম মোল্লা বাড়ীর মৃত খোরশেদ আলম এর ছেলে তার মায়ের নাম ফুলজাহান বেগম।
সে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। বর্নিত আসামী দীর্ঘদিন হইতে অস্ত্র ব্যবসা করিয়া আসিতেছে বলিয়া জানা যায় এবং জিজ্ঞাসাবাদে সে উক্ত বিষয় স্বীকার করে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০২টি মামলা বিচারাধীন আছে মর্মে জানা যায়।
