কালিগঞ্জে ২০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার -৩

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ফেনসিডিল সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার(১৭ অক্টোবর) সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব শেখ মোঃ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং কালিগঞ্জ  থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে কালিগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে  এসআই(নিঃ) চিন্ময় মন্ডল সঙ্গীয় এএসআই(নিঃ) জুয়েল হোসেন এবং কং/মুরাদ আলী এর সহায়তায় কালিগঞ্জ থানাধীন ড্যামরাইল এলাকা হইতে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০১ জন আসামি গ্রেফতার করেন।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন কে গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃত আসামীদেরকে বিচারার্থে ইং-১৮/১০/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।