সাতক্ষীরা সার্কিট হাউজে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

সাতক্ষীরা সার্কিট হাউজে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জনাব কে এম খালিদ, মাননীয় প্রধানমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ড. সোহেলা আক্তার, মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে সাতক্ষীরা সার্কিট হাউজে বুধবার(২১ অক্টোবর) সুধী সমাবেশ ও সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুধীজনরা সাতক্ষীরা জেলার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রায় সবগুলো প্রস্তাব পূরণ করার আশ্বাস দেন।
মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ, মুক্তবুদ্ধি এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সাম্প্রদায়িক অপসংস্কৃতি দূর করা সম্ভব হবে।
সুধী সমাবেশ শেষে সাতক্ষীরার শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।