খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৫ম বর্ষপূর্তী অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিলের বহুল অলোচিত ও প্রশংসিত স্বেচ্ছাসেবী সংগঠন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৫ম বর্ষপূর্তী অনুষ্ঠান বৃহস্পতিবার(২২ অক্টোবর) সন্ধ্যায় খিলপাড়া বাজারস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।এ সময় কেক কেটে ৫ম বর্ষপূর্তীর সুচনা করা হয়।
সংগঠনটির সভাপতি মামুনুল ইসলামের সভাপতিত্বে প্রকৌশলী মনির বেগের সঞ্চালনায় এই বর্ষবরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক কামরুল কানন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কাজী জাকির হোসেন,সহ সভাপতি হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি
মনির হোসেন সোহেল, হাফেজ মাওলানা নুর উদ্দিন হারুনুর রশিদ শিপন,ওমর ফারুক আখঞ্জী, আবিদ হাসান,নিশান রহমান,মোঃ শাকিল প্রমূখ।
