ফুলবাড়ীর সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক

এহসান প্লুটো,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুরের ফুলবাড়ীর সীমান্তে নাজিমুল শেখ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।
রোববার(৮ নভেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়নের অধীন রুদ্রানী বিওপি ক্যাম্পের টহলদল, উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তি সীমান্তে ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাকে আটক করে।