প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচীর মৃত্যুতে জগলুল হায়দার এমপির শোক

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ছোট ভাই ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা বেগম রিজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার৷
আজ এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৮৩ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর বনানী করবস্থানে তাকে সমাহিত করা হবে।
মরহুমা শেখ রিজিয়া নাসেরের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, মেঝ ছেলে সেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-১ আসনের সংসদ সদস্য ও তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেখ রুবেল ও শেখ বাবু। তার দৌহিত্র শেখ তন্ময় শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
