জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ ঘোষণা,আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা-সুচন্দা

অনলাইন ডেস্ক ।।

কয়েক বছর ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে দুজন শিল্পীকে। সেই ধারাবাহিকতা ঘোষনা করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা এবং সুচন্দা। 

বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) দুপুরে সেরা চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশের মধ্য দিয়ে এ পুরষ্কার ঘোষণা করা হয়।

এ বছর যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে ন’ ডরাই ও ফাগুন হাওয়া। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা এবং সুচন্দা। পাশাপাশি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারিক আনাম খান এবং শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গেল পাঁচ বছরে যাঁরা আজীবন সম্মাননা পেয়েছেন,তাঁরা হলেন আলমগীর ও প্রবীর মিত্র (২০১৮), এ টি এম শামসুজ্জামান ও সুজাতা (২০১৭), ববিতা ও ফারুক (২০১৬), শাবানা ও ফেরদৌসি রহমান (২০১৫) এবং সৈয়দ হাসান ইমাম ও রানী সরকার (২০১৪)।