লক্ষ্মীপুরে ‘আমরা ৯৩’ এর দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

নিজস্ব প্রতিনিধি ।।
‘‘সারা বাংলার বন্ধুরা চলো আজ এক সাথে হই,হাতে হাত রেখে চিৎকার করে বলি আমরা তিরানব্বই” এই শ্লোগানকে সামনে নিয়ে সারা বাংলার সাথে তাল মিলিয়ে লক্ষ্মীপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশের সর্ব বৃহৎ গ্রুফ ‘আমরা ৯৩’ এর দ্বিতীয় বর্ষপূর্তি।
মঙ্গলবার(৮ ডিসেম্বর)সন্ধ্যা ৮.০০ ঘটিকার সময় লক্ষ্মীপুর নিউমার্কেটে বন্ধুদের মিলন কক্ষে সর্বস্তরের বন্ধুদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে ‘আমরা ৯৩’ এর দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়।
প্রসঙ্গত, ‘আমরা ৯৩’ একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ। এখানে সারা বাংলাদেশের ১৯৯৩ সালের এস এস সি ছাত্র-ছাত্রীদের এক করে একটা প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।বন্ধু বন্ধুর জন্য এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ‘আমরা ৯৩’ কাজ করছে ।সারাদেশের সব সদস্যদের যোগাযোগ ও নেটওয়ার্কিং কার্যক্রম ছড়িয়ে দিতে ‘আমর ৯৩’ সারা দেশে মিলনমেলা’র আয়োজন করেছে।
