বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পবিপ্রবি তে মানববন্ধন

মো. সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের চত্ররে পবিপ্রবি’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ বলেন, মৌলবাদী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের যেকোনো কিছুর মূল্যেই রুখে দিতে হবে। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা।
উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর আ ক ম মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্ত (অ.দ),শিক্ষক সমিতির (সহ-সভাপতি) প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার আরিফ আহমেদ জুয়েল, অফিসার্স এ্যসোসিয়েশনের (সভাপতি) মিজানুর রহমান টমাস, (সাধারণ সম্পাদক) জসিম উদ্দিন বাদল, কর্মচারী পরিষদের (সভাপতি) মোঃ মজিবর মৃধা প্রমুখ।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যানায় এবং বঙ্গবন্ধুকে অবমাননাকরীদে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সকলকে আহবান যানান।।
