চর লরেন্স বাজার কমিটির নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী শাহীদুল ইসলাম শাহীন

শাকিল মাহমুদ,কমনগর লক্ষীপুর প্রতিনিধি।
লক্ষীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।এরই মধ্য প্রচারনায় নেমেছেন প্রার্থীরা।এ নির্বাচনে লরেন্সের বিশিষ্ট ব্যবসায়ী শাহীদুল ইসলাম শাহীন সাধারন সম্পাদক পদে নির্বাচনে করবেন।তিনি বাজারের সকল ব্যবসায়ী ও ঘর মালিকদের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন।আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনের প্রতিক বরাদ্দ দিবে।
যানা যায়,দীর্ঘ ১১ বছর পরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বাজার ব্যবসায়ী ও ঘর মালিকদের মধ্য ভোটের উৎসহ দেখা যাচ্ছে।ভোটারদের মাঝে আনন্দ দেখা যায়,তারা তাদের পছন্দের প্রার্থী ভোটের মাধ্যমে বেচে নিবে।
বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রার্থী শাহীদুল ইসলাম বলেন,আমি যদি নির্বাচনে জয় হই তাহলে বাজারের সকল উন্নয়ন মূলক কাজ করবো। বাজার ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকবো।সকলের দোয়া আমার একান্ত কাম্য।
