নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি

অনলাইন ডেস্ক ।।
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পরামর্শে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারী।
রবিবার(২০ ডিসেম্বর) সকালে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়।
কাতারভিত্তিক আলজাজিরা জানায়, পার্লামেন্ট ভেঙে দেয়ার পাশাপাশি আগামী নির্বাচনের সম্ভাব্য সময়ও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভাণ্ডারি।
নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, হিমালয়ের দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ভান্ডারী আজ ঘোষণা করেছেন যে, জাতীয় নির্বাচন ২০২১ সালের ৩০ এপ্রিল থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।
শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে করেন নেপালের প্রধানমন্ত্রী। রবিবার সকালে মন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি জানান, তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে সরকার ভেঙে দেওয়া হোক।
দ্য কাঠমান্ডু পোস্ট-এর রিপোর্ট জানায়, সংবিধান পরিষদীয় আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে ক্রমাগত চাপ বাড়ছিল নেপালের প্রধানমন্ত্রী ওলির ওপর। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ভাণ্ডারীকে দিয়ে তা সই করিয়ে নিয়েছিলেন তিনি। এছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ওলির বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল।
