কুবিতে তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নির্বাচনে জয়ী দিপক-মহসিন

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ-২০২১ এর কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিপক চন্দ্র মজুমদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মহসিন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভোটগ্রহন সম্পন্ন হয়। নির্বাচন শেষে বিকেলে প্রাথমিক ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন।
তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ -২০২১ নির্বাচনে সভাপতি পদে ৬৩ ভোট নির্বাচিত হয়েছেন দিপক চন্দ্র মজুমদার। অন্যদিকে তার নিকটতম প্রার্থী নিলয় দত্ত পেয়েছেন ৩৩ ভোট।
সাধারন সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে জয়লাভ করেন মোঃ মহসিন। তার নিকটতম প্রার্থী এ.কে.এম. কামরুল হাসান পেয়েছেন ৩৪ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে মোঃশাহিনুর রহমান(১ম), মোঃ ফখরুল ইসলাম(২য়), যুগ্ম সাধারণ-সম্পাদক মোঃআমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃবিল্লাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃমাসুদ আলম,দপ্তর ও আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃশওকত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃসোহাগ হোসেন জয়লাভ করেন।
অন্যদিকে, কার্যকরী সদস্যের পদে মোঃ আবুল বাশার,মোহাম্মদ খলিলুর রহমান, মোঃ বিল্লাল হোসেন মজুমদার,বিজয়ী হয়েছেন।
