নতুন বছর শুরুতেই নতুন বই পেয়ে লালমনিরহাট জেলার শিক্ষার্থীরা উচ্ছসিত

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে, লালমনিরহাট জেলার শিক্ষার্থীরা দারুন উচ্ছসিত।জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়।

শুক্রবার ০১লা জানুয়ারী নতুন বছরের প্রথমদিনে, সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে এই বই উৎসবের আয়োজন করা হয়।স্বাস্থ্য বিধি মেনে এই উৎসব আয়োজনের কথা থাকলেও কোথাও কোথাও এর ঘাটতি লক্ষ্য করা যায়।

লালমনিরহাট পৌরসভার শাজাহান কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল দশটা নাগাদ বই বিতরন শুরু হয়। শিক্ষার্থীরা মুখে মাস্ক পরিধান করে এই স্কুলে বই নিতে আসতে দেখা যায়।আনন্দ ঘন পরিবেশে শিশুদের হাতে বই তুলে দেন বই উৎসবের প্রধান অতিথি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম,পৌর মেয়র পদ প্রার্থী রেজাউল করিম স্বপন,যুবনেতা সাইফুল ইসলাম হীরা উৎসবে শিশুদের হাতে বই তুলে দেন।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে,বই বিতরণের শুভ সূচনা করেন,সাবেক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী মোতাহার হোসেন এমপি, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,গড্ডিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।