‘আগামীতে বিশ্বকে সাইবার ঝুঁকিমুক্ত রাখবে বাংলাদেশ’: জুনাইদ আহমেদ পলক

অনলাইন ডেস্ক ।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামীতে বিশ্বকে সাইবার ঝুঁকিমুক্ত রাখবে বাংলাদেশ।বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তরুণ মেধাবীদের সে ভাবে তৈরি করা হবে।

আজ মঙ্গলবার ( ৫ জানুয়ারি) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া ফ্লোর মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা অর্জনের লক্ষ্যে আয়োজিত জাতীয় সাইবার ড্রিল–২০২০ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে দেশে ১ হাজার সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা হবে। এর মাধ্যমে সাইবার সিকিউরিটিতে বাংলাদেশের মেধাবী সাইবার নিরাপত্তা কর্মীরা বিশ্বে অবদান রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে বসেই বিপুল বৈদেশিক মুদ্রা আয় করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র মহাপরিচালক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিজিডি ই–গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।

Share this news as a Photo Card

05 January 2021

‘আগামীতে বিশ্বকে সাইবার ঝুঁকিমুক্ত রাখবে বাংলাদেশ’: জুনাইদ আহমেদ পলক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে