ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরণখোলায় মোটরসাইকেল চালক নিহত

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সানি (১৮) নামে মোটরসাইকেল চালক এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।ঘাতক কাভার্ডভ্যানসহ চালক ইউনুচ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

নিহত যবুক খুলনার সোনাডাঙ্গা এলাকার আ. মান্নান রানার ছেলে।শরণখোলা উপজেলার গোলবুনিয়া গ্রামে নানা মান্নান তালুকদারের বাড়িতে থেকে লেখাপড়া করতো। সে এ বছর রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেছে।

পরিবার সূত্রে জানা যায়, সানি দুপুরে মোটরসাইকেলে পহলানবাড়িতে যাচ্ছিল। সিংবাড়ি এলাকা পৌঁছালে বিপরিত দিক থেকে আসা শুভ এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানির কাভার্ডভ্যানের (ঢাকা-মেট্রো-ট-২০-৭৯১১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার এবং কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। চালক ইউনুচ মিয়া বাগেরহাট সদরের হাবিব মিয়ার ছেলে। নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

24 February 2021

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরণখোলায় মোটরসাইকেল চালক নিহত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে