লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

মিজানুর রহমান, লালমনিরহাট ।।
লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে রিফাত হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ২৯জুন সকাল সাড়ে ১০টার সময় পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসের নগর সীমান্তে ৮৬২নং মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।রিফাত হোসেন পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকার ইসলাম হোসেনের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায় জগৎবেড় ইউনিয়নের কানিরবাড়ী সীমান্তের ৮৬২নং মেইন পিলারের কাছে বাংলাদেশী ৭/৮জন রাখাল গরু আনতে ভারত সীমান্তে প্রবেশ করার চেষ্টা করে,এ সময় ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) ১৪০ ব্যাটালিয়ন দলের টহল দল গুলি ছোঁড়ে।এতে ঘটনাস্থলে রিফাত হোসেন নিহত হয়।রিফাতের লাশ দীর্ঘক্ষণ সীমান্তের কাঁটাতার এলাকায় পড়ে থাকে।দুপুর বারোটার দিকে কোচবিহার জেলার মাথাভাঙা থানা পুলিশের কাছে বিএসএফ লাশ হস্তান্তর করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ব্যাটালিয়ন শমসের নগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জানান নিহত রিফাত হোসেন একজন গরু চোরাকারবারী,নিহত রিফাতের লাশ ফেরত দেবার জন্য বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
