লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

মিজানুর রহমান, লালমনিরহাট।।
লালমনিরহাট জেলার বুড়িমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)এর গুলিতে বাংলাদেশী গরুর রাখাল দুইজন নিহত নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গিয়েছে।পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তের বাসিন্দা বুলবুল হোসেনের পুত্র ইউনুস আলী(৩৫) ও নীলফামারী জেলার জলঢাকার সাগর চন্দ্র(৩০)।
বিজিবি সুত্রে জানা যায় ২৯আগষ্ট রবিবার ভোর রাতে বুড়িমারি সীমান্তের ৮৪২নং মেইন পিলার দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধায় গরু আনতে ইউনুস ও সাগর প্রবেশ করেন।এসময় ভারতের কোচবিহার জেলার ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়া বান্ধা বিওপি ক্যাম্পের টহল দল বাংলাদেশী দুই রাখালের উপর গুলি ছোড়ে এতে ঘটনাস্থলে দুই রাখালের মৃত্যূ হয়।ঘটনার পরপরই ভারতীয় বিএসএফ লাশ দুটি নিয়ে যায়।
৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারি কোম্পানি কমান্ডার বেলাল হোসেন ঘটনার কথা স্বীকার করে জানান,গ্রাম বাসী মারফতে ঘটনা জানতে পেরে বিএসএফ কে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।