নোয়াখালীতে পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা সহ গ্রেফতার ৮

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর চৌমুহনীতে পুজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপি নেতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর)সকালে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম পিপিএম।

পুলিশ সুপার জানান, নোয়াখালীর চৌমুহনীতে হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার জেলার বিভিন্ন থানার পুলিশ,জেলা গোয়েন্দা পুলিশ ও র‌্যাব-১১ এর অভিযানে বিএনপির ২ নেতা-সমর্থকসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুধারাম থানার ৮নং ধর্মপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.সুমন (৩৩) বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন নিশান (২০) একই ওয়ার্ডের মো.রনি (২০) চৌমুহনী পৌরসভার মীরওয়ারিশ গ্রামের বিএনপির সমর্থক মো.ইউসুফ (৩০), চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামান (৫০) সোনাইমুড়ী উপজেলার রবিউল হোসেন ওরফে রনি (৩২) লক্ষীপুর সদর উপজেলার সাহেদুল ইসলাম (২২) হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু।

তিনি আরো জানান, আসামি ইমরান হোসেন নিশান পূর্বে গ্রেফতারকৃত আব্দুর রহিম সুজনসহ কয়েকজন মন্দিরে লুটপাট করে ১ লক্ষ ৩৫হাজার টাকা ভাগ বাটোয়ারা করে। আসামি নিশান ৮হাজার টাকা ভাগে পায়। এর মধ্যে ৫হাজার ৫০০ টাকা সে খরচ করে। বাকী ২৫০০ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card

27 October 2021

নোয়াখালীতে পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা সহ গ্রেফতার ৮

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে