চাটখিলে কিশোর গ্যাং এর হামলায় কলেজ ছাত্র আহত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের কিশোর গ্যাং সদস্যরা সন্ত্রাসী হামলা চালিয়ে চাটখিল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ রাকিব(১৯) কে গুরুতর আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়।
স্থানীয়’রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য  নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে রাকিবের মা ছায়েরা বেগম জানায়, শনিবার রাত পোনে ১১ টায় রাকিব প্রাকৃতিক কাজে বাড়ির সামনের টয়লেটে গেলে, মলংচর গ্রামের হাজী বাড়ির নুর ইসলামের ছেলে আসিফ (১৭),আজাদের ছেলে সজিব(২২), রফিক উল্যাহ ছেলে সিহাব(১৪),আলমের ছেলে ইয়াছিন(১৭) এর নেতৃত্বে ২৫/৩০ জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে  রাকিবের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ী পিটিয়ে হাত,পা, মেরুদন্ড ভেঙ্গে দেয় এবং হাতে থাকা রামদা দিয়ে কোপানোর চেষ্টা করে,এসময় রাকিবের শোরচিৎকারে বাড়ির  মহিলারা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় মলংচরে কিছু কিশোর গ্যাং তৈরি হয়েছে। তারা জনতা বাজারসহ আশপাশের এলাকায় গত কয়েক মাস থেকে বেশি উতেজিত হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই সন্ত্রাসীরা ইভটিজিং সহ নানা অপরাদের সাথে জড়িত। রাকিব প্রাকৃতির কাজে সাড়া দিতে বের হলে এলোপাতাড়ী মেরে তাকে গুরুতর আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। এদের বিরুদ্ধে প্রশাসন এখনি ব্যবস্হা না নিলে ভবিষ্যতে আরো বড় বড় অপরাদ সংগঠিত হবে।
চাটখিল থানার (তদন্ত ওসি) হুমায়ন কবির এর নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।