চাটখিলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, র্যালী, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
রবিবার(২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা সভায় কক্ষে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের সঞ্চালনায় আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন ।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসাঈন, উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক , চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর ও সহকারী প্রোগ্রাম কর্মকর্তা জহির উদ্দিন প্রমূখ।
মৎস্য কর্মকর্তা বলেন, উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে মৎস্য চাষীদেরকে সঠিক পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতায় করে থাকি।
সভায় শেষে অতিথিরা উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
