বঙ্গবন্ধুর সমাধিতে পবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

মো.সুমন মৃধাঃদুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবদেন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার(২২ নভেম্বর) দুপুরে সমাধি সৌধবেদীতে পুষ্পস্তাবক অর্পন করে এ শ্রদ্ধা জানান তারা।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এসময় পবিপ্রব শাখা ছাত্রলীগের সভাপতি মো.আরাফাত ইসলাম খান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক , যুগ্ম সাধারণ সম্পাদক তাফসির আহমেদ সুফল, মেহেদী হাসান অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।
