দুমকিতে বিএনপির যুগ্ম আহবায়কসহ গ্রেফতার-২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদদীন হাওলাদারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃত বিএনপি নেতাদ্বয়কে দুমকি থানার পেন্ডিং মামলায় গ্রফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে|

গতমঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে বিএনপি নেতা জসিম উদ্দীন হাওলাদার ও সাবেক ইউপি সদস্য মোঃ মাহতাব উদ্দীনকে আটক করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক মোঃ খলিলুর রহমান আটকের সত্যতা স্বীকার করে বলেন, ঢাকার মহাসমাবেশে যোগদান ঠেকাতে অন্যায় ভাবে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ি ঘরে হানা দিয়ে গ্রেফতার ও হয়রাণী করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, দুমকি থানার পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বুধবার) বেলা ১১টায় পটুয়াখালীর কোর্টে সোপর্দ করা হয়েছে।