দুমকিতে বর্নাঢ্য আয়োজনে ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক প্রকাশনার ৭০তম বর্ষে পদার্পন করছে শনিবার (২৪ ডিসেম্বর)। এ উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করেন। 
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সিনেমা হল এলাকা ঘুরে  উপজেলা অডিটোরিয়ামে  এসে শেষ হলে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। পরে উপস্থিত সকলকে ফুলদিয়ে, দেশীয় পিঠা দিয়ে আপ্যায়ন করে, কেক কেটে ও ইত্তেফাক পরিবারে পক্ষ থেকে গুণীজনদের সম্মাননা ক্রেস্ট দিয়ে ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
অধ্যক্ষ জামাল হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপজেলা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা, দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, ইত্তেফাকের জেলা প্রতিনিধি নির্মল রক্ষিৎ,  প্রেস ক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন প্রমূখ।
এছাড়াও উপজেলার শিক্ষক, রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, পেশাজীবি, গণমাধ্যম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।