দুমকিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষকী উদযাপন করে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগ।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন এর সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক সবুজ সিকদার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাসিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সর্বস্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
