লাল পতাকা হাতে নিয়ে লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে ১২ দফা দাবিতে কর্মসূচি পালন করছে ‘ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)’ লক্ষ্মীপুর শাখা।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
এর-আগে নির্মাণ শ্রমিকরা কপালে লালফিতা বেঁধে ও হাতে লাল পতাকা নিয়ে তারা বিক্ষোভ করেন। শ্রমিকদের অধিকার আদায়ের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে তাদের কর্মসূচি।
এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর (ইনসাব) জেলা শাখার সভাপতি মো. আবদুল মাবুদ, সহসভাপতি কামরুজ্জামান, মোফাচ্ছের বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. নুর আলম, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম ও নারী নেত্রী মমতাজ বেগম।
এসময় বক্তরা বলেন, নির্মাণ শ্রমিকরা কঠোর পরিশ্রম করে একটি ইমারত তৈরি করে। বহুতল ভবন নির্মাণ করে। কলকারখানা ও এমপি মন্ত্রীদের বিলাসবহুল বাড়ি নির্মাণ করে। কিন্তু আমরা শ্রমিক সেই সঠিক মজুরি পায়। আমাদের কোন শ্রমিক কাজ করা অবস্থা আহত বা মৃত্যুবরণ করলে আমরা, সেই খোঁজখবর রাখে না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১২ দফা দাবি নিয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে দু’শতাধিক নির্মাণ শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করে। এর পূর্বে ঝুমুর সিনেমা হল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
