
নোয়াখালী জেলার চাটখিলে ইয়াবা সেবন কালে দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টায় চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত জয়নাল আবদিনের স‘মিলের সামনে রাস্তার উপরে ইয়াবা সেবন কালে দক্ষিণ বদলকোট গ্রামের ইকবাল হোসেনের ছেলে মো: এমরান হোসেন (২৪) ও ভীমপুর গ্রামের মো: রনি (২১) কে পুলিশ ফোর্স হাতেনাতে গ্রেফতার করেন। তাৎক্ষনিকভাবে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৬মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন। বর্তমানে তারা নোয়াখালী জেল হাজতে আছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.