নোয়া সংবাদ : মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে দেশের হিজড়া সম্প্রদায়। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রাজধানীর পদ্মকুঁড়ি হিজড়া সংঘ এই মানববন্ধনের আয়োজন করে।
মিয়ানমার সরকারের দৃষ্টি অাকর্ষণ করে তারা বলেন, অাপনারাও মানুষ, রোহিঙ্গারাও মানুষ। মানুষ হয়ে মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করতে পারেন না। এসময় তারা এই সমস্যা সমাধানে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, অাপনি জনগনের বন্ধু। অাপনি দেশের হিজড়া সম্প্রদায়কে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। তাই আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের জীবন রক্ষা করুন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পদ্মকুঁড়ি হিজড়া সংঘের সভাপতি আনোরি হিজড়া, সাধারণ সম্পাদক রুপা হিজড়া ও অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.