নোয়া সংবাদ : ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ৫ জন সফল জয়ীতা কে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, ছাবির আহমেদ, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা, শাহজাহান কামাল,রফিকুল হাসান,জয়নাল আবেদীন প্রমুখ।
পরে অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের তাপশ্রী রাণী দাস, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে একই উপজেলার চর রমিজ ইউনিয়নের নিলুফা আক্তার ঝর্ণা, সফল নারী রামগঞ্জ উপজেলার তাহেরা বেগম, সদর উপজেলার শাকচর গ্রামের মারজাহান বেগম ও লক্ষ্মীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মমতাজ বেগম কে জেলা পর্যায়ে জয়ীতা নির্বাচন করে সংবর্ধনা হিসেবে সনদ ও পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.