নোয়া সংবাদ : লক্ষ্মীপুরে সদর উপজেলায় দু’টি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন , আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার ভোরে ঢাকা-রায়পুর মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা শতাব্দী নামের যাত্রীবাহি একটি বাস লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো নামের অপর একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শতাব্দী গাড়ীর চালক নিহত হন। এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.