নোয়া সংবাদ : জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ৩ বৎসর পূর্তি ও গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (জানুয়ারী ৫, ২০১৭) বিকেলে শহেরের উত্তর তেহমনী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি মিঞা মোঃ গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর (সদর)-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ( রামগতি )-৪ আসনের সাংসদ মোঃ আবদুল্ল্যাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারী একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার দেশের গনতন্ত্র রক্ষা করতে সক্ষম হয়েছেন।গনতন্ত্রের বিরুদ্বে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.