নোয়া সংবাদ: আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন করে। আর বিএনপি ক্ষমতায় আসলে মানুষ খুন করে, কোরআন পোড়ায়, মসজিদে আগুন দেয় তারা কোন ধর্ম বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বিকাল ৩টা ২৩মিনিটে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,জঙ্গি দমনের লক্ষ্যে প্রতিটি উপজেলায় মসজিদ,ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে যাতে করে মানুষ ইসলামের সঠিক ব্যখ্যা পায়।জঙ্গিবাদ করে জান্নাতে যাওয়া যায় না।তাই যারা জঙ্গিবাদে লিপ্ত রয়েছেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন।
জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এর সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.