নোয়া সংবাদ: লক্ষ্মীপুর জনসভায় বক্তব্য রাখছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। দুপুর ৩টায় সভাস্থলে যোগ দিয়ে ৩ টা ২৩ মিনিটে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠ থেকে গাড়িতে করে দুপুর ১টা ২০ মিনিটে লক্ষ্মীপুর সার্কিট হাউজে গেছেন তিনি। সেখানে বিকেল পৌনে ৩টায় বিশেষ ব্যবস্থায় লক্ষ্মীপুরের ২৭টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে ৩টায় জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.