লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শুক্রবার ১৭মার্চ জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে আলোচনা ও পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, সহকারী পুলিশ সুপার সার্কেল খন্দকার গোলাম শাহনেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার প্রমুখ।
বাংঙালি জাতির অবিসংবাদিত নেতা মহান স্বাধীনতার স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গি পাড়ায় জন্ম গ্রহন করেন।এ দিনটি স্মরনে পুরো বাঙালি জাতি ও সমগ্র দেশ এই মহান নেতার জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.