লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার 26 তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব এ পালিত হয়েছে দৈনিক ভোরের ডাক পত্রিকার 26 তম প্রতিষ্ঠাবার্ষিকী।লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা করা হয় পরে র্যালিতে অংশগ্রহন করে লক্ষ্মীপুরের সাংবাদিকবৃন্দ সহ সুধী জন।
অনুষ্ঠানের প্রধান অতিথী ছিলেন লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। অতিথী ছিলেন লক্ষ্মীপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়াম্যান হাফিজ উল্যাহ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাজাহান কামাল।
অনুষ্ঠানের তত্বাবধান ও সঞ্চলনার দায়িত্বে ছিলেন ভোরের ডাক পত্রিকা'র লক্ষ্মীপুর প্রতিনিধি কামাল উদ্দিন।
প্রধান অথিতি তাঁর বক্তব্যে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।অনুষ্ঠানের অন্যান্য বক্তারা ভোরের ডাক পত্রিকা'র সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.