লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাহার কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার লক্ষ্মীপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাহার কে তার বসত ঘর হইতে গ্রেফতার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ-আল-মামুন ভুইয়া এর নের্তৃত্বে এএসআই নিজাম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জিআর মামলা নং-২৭১/০৯ এর ০২ বৎসরের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ বাহার উদ্দিন(৪৭), পিতা মৃত-লোকমান মিয়া, সাং-বাঞ্চানগর (ধনু মিয়া হাজী বাড়ী) ০২নং ওয়ার্ড থানা ও জেলা-লক্ষ্মীপুর কে আসামীর বসত ঘর হইতে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.