রামগঞ্জ প্রতিনিধি:লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ পিচ্চি মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে ডাকাতির প্রস্ততিকালে গোপন সংবাদের ভিওিতে ওসি তোতা মিয়া ফোর্স নিয়ে মনির হোসেন (৩২) প্রকাশ পিচ্ছি মনিরকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি,একটি রামদা, একটি লোহার রডসহ গ্রেফতার করে থানা পুলিশ।
মনির হোসেন করপাড়া হাজারী বাড়ির আবু তাহেরের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, পিচ্ছি মনিরের নেতৃত্বে একদল ডাকাত শুক্রবার ভোর রাতে লামচর এলাকায় ডাকাতির প্রস্ততি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ওসি তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে ডাকাত মনির পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তিন রাউন্ড পাকা গুলি করে মনিরকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো: তোতা মিয়া জানান, মনির হোসেন একজন পেশাদার ডাকাত তার বিরুদ্ধে থানায় দুইটি ডাকাতি, দুইটি অস্ত্র, তিনটি ডাকাতির প্রস্ততিসহ সাতটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.