নোয়া সংবাদ ডেস্ক: চাটখিলে মোমবাতি জ্বালিয়ে চলছে এইচ এস সি ও আলিম পরীক্ষা।
গত শনিবার (২২এপ্রিল,২০১৭) গোটা উপজেলায় অব্যাহত লোডশেডিং আর বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীরা আলোর স্বলপতার কারনে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা যায়।ভোগান্তিতে পড়ে চাটখিল উপজেলার কয়েক হাজার শিক্ষার্থী। জানাযায়, পরিক্ষা কেন্দ্র গুলোতে প্রতি বছর এই সমস্যা দেখাযায়।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা চাটখিল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, পরিক্ষা চলমান রাখার জন্য বিদ্যুৎ না থাকায় এই বিশেষ ব্যবস্থা।
চাটখিল পল্লী বিদ্যুৎ সূত্র বলছে, আতিরিক্ত বৃষ্টিপাত ও জড় তুপানের কারনে চাটখিলে কিছু সময় বিদ্যুৎ সরবারহ বন্ধ রাখতে হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.