লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।এবারের প্রতিপাদ্য বিষয় “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” ।
শুক্রবার (২৮এপ্রিল) সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষ্যে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ফিতা কেটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উল্লাহ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী, জেলা প্রশাসক মো, জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, আইনজীবি সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা, সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.